Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে নিরব চাঁদাবাজি অসহায় চালকরা।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:27 am, Sunday, 24 March 2024
  • 138 বার পড়া হয়েছে

রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে নিরব চাঁদাবাজি অসহায় চালকরা।। 

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে। এতে অতিষ্ট পরিবহন মালিক শ্রমিকরা। ড্রাইভারকে মারধর ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। এ চাঁদা আদায়ের সাথে জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলীয় নেতারা  জড়িত থাকায় মুখ খোলার সাহস পাচ্ছে না কেউ। পৌরসভা মেয়র কয়েকজন ইজারাদারকে কারন দর্শানো নোটিশ প্রদান ও মাইকিং করেন। থানায় মামলা হয়েছে,পুলিশ ১জনকে গ্রেফতার করেন।  তবুও চাঁদা আদায় বন্ধ হচ্ছে না। রমজান উপলক্ষে চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদাবাজরা চাঁদা নেওয়ার পর পৌরসভার নামে একটি রশিদ ধরিয়ে দিচ্ছে যেখানে দিন,তারিখ,মাস কিছুই নাই আবার কারও দস্তখত নেই, এ সব ভূয়া রশিদ দিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
পৌরসভা অফিস, স্থানীয় মালিক ও শ্রমিকের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, রামগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ১ হাজার ৫শত, যাত্রীবাহী বাস ১৫০টি, মালবাহী ট্রাক,পি-আপ ও কভারভ্যান  সংখ্যা ২শতাধিক, মাইক্রোবাস ও প্রাইভেট কার সংখ্যা ২শতটি রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী পৌর টোল সিএনজি চালিত অটোরিকশা থেকে ১০, মালবাহী ট্রাক, পিক-আপ ভ্যান ও কভারভ্যান থেকে ৩০ ও বাস থেকে ২০ টাকা, মাইক্রোবাস ১০ টাকা। অথচ এসব পরিবহন থেকে ইজাদারদের পোষ্য একদল সক্রিয় চাঁদাবাজ পৌরসভার লোগো সম্বলিত রশিদ,টোকেন ব্যবহার করে দৈনিক সিএনজি চালিত অটোরিকশা থেকে দৈনিক ৩০টাকা, যাত্রীবাহী বাস থেকে দৈনিক ১১০ থেকে ২১০ টাকা, মালবাহী ট্রাক, পিক-আপ ভ্যান ও কভারভ্যান থেকে পৌর সভার টোল ২শত থেকে ৩শত টাকা, মাইক্রোবাস ও প্রাইভেট কার থেকে মাসিক ৫শত টাকা করে চাঁদা আদায় করে আসছে। এভাবে বছরে অতিরিক্ত ৩ কোটি টাকার বেশী চাঁদা আদায় করছেন তারা। চলতি বছরে ২৬ ফেব্রুয়ারি রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সামনের সড়কে চাঁদা আদায়কালে একজন ড্রাইভার অতিরিক্তি চাঁদা দিতে না চাইলে রামগঞ্জ বাজার ইজারাদার সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইরান পাটোয়ারীর পোষ্য চাঁদা আদায়কারিরা । এর আগে মেয়র রামগঞ্জ বাজার ইজারাদার ইরান পাটোয়ারি, সোনাপুর বাজার ইজারাদার ও সোনার বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারন সম্পাদক জুয়েল রানা ও সোনাপুর ওয়াপদা মোড় ইজারাদার কামরুল হাসান রিপনকে অতিরিক্তি চাঁদা আদায় বিষয় কারন দর্শানো নোটিশ করেন। একই তারিখে বাজার ও পরিবহন ষ্ট্যান্ড এলাকায় মাইকিং  করে কোন ইজারাদার নিয়ম বর্হিভুত অতিরিক্তি চাঁদা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে সর্তক করে । 
চলতি ১৪৩০ বাংলা সনের ইজারাদাররা হল, রামগঞ্জ বাজার(মালবাহী,ট্রাক,পিকআপ,কভারভ্যান,কন্টেইনার-সাবেক উপজেলা যুবলীগের সাধান সম্পাদক ইরান পাটোয়ারী, বালুয়া চৌহমনী বাজার  সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, সোনাপুর বাজার জুয়েল রানা, বাসষ্ট্যান্ড -জননী,আল বারাকা, হিমালয় ও স্বাধীন বাংলা পরিবহন-রাশেদ হোসেন, আল-আরাফা পরিবহন জিসান আহম্মদ, লক্ষ্মীপুর সিএনজি ষ্ট্যান্ড মিল্লাদ হোসেন, খাদ্য গুদাম ও হাজীগঞ্জ সিএনজি ষ্ট্যান্ড জহির আলম, রেজিষ্টার অফিস সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ড জসিম উদ্দিন, পানিয়ালা সড়ক সিএনজি ষ্ট্যান্ড মেহেদী হাসান, মোরগ বাজার কামরুল হাসান।
শনিবার বাবুল, ফারুকসহ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা  ড্রাইভার জানান, এখনো প্রতিদিন তাদের কাছ থেকে ৩০টাকা করে পৌরসভার টোল নেওয়া হয়। 
বাস ষ্ট্যান্ডের জননী পরিবহন সার্ভিস অফিসের হেড ক্লার্ক পলক মোবাইলে জানান, তারা প্রতি গাড়ী থেকে দৈনিক ১১০টাকা নেন। এ টাকা থেকে পৌরসভার টোল ২৫ ও মসজিদে ১০টাকা দিয়ে,বাকী টাকা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আখন্দ  এবং উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছুর সাথে সমন্বয় করে অফিস কর্মচারির বেতন দেন। 
রামগঞ্জ বাজার ইজারাদার ইরান পাটোয়ারী মোবাইলে জানান, পৌরসভার মেয়রের সাথে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। এ সব লেখালেখির দরকার নেই। 
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মোহাম্মদ সোলাইমান জানান, পৌরসভার বাজার পরিদর্শক আবদুর রহিম বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা করে। মামলার একজন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রের করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, অতিরিক্ত টোল আদায়ে অভিযোগ পেয়ে,  ইজারাদারদেরকে নোটিশ প্রদান ও মাইকিং করিয়ে সর্তক করে দিয়েছি। একজন ইজারাদারের তিনজন  চাঁদা আদায়ীকারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইনানুগভাবে তার ইজারা বাতিল করা হয়েছে। তারপরও কোন ইজারাদার নিয়মের বাহিরে অতিরিক্তি চাঁদা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

রামগঞ্জে পৌর টোলের নামে পরিবহন খাতে নিরব চাঁদাবাজি অসহায় চালকরা।। 

আপডেট সময় : 09:07:27 am, Sunday, 24 March 2024