প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৯:১৪ পি.এম
রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জেলা ছাত্রলীগ নেতা সাকিব হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা।তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও জেলার আলোচিত চার শিক্ষার্থী হত্যা মামলার অভিযোগ রয়েছে। এবং সে ছাত্র হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।
আজ শুক্রবার বিকালে রামগঞ্জ ট্রাফিক পুলিশ বক্স চত্তর এলাকায় ছাত্রজনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে।
সাকিব হোসেন ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। তিনি গত ৫ আগস্টের পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন। সাকিব লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী গ্রামের সেলিম ভূইয়ার ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চার আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রীজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করা হয়। সেখানে চার শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সাকিব হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ৫ আগষ্টের পর তিনি পলাতক ছিলেন। রামগঞ্জ উপজেলা শহরের একটি দোকানে তিনি কর্মচারী হিসাবে গোপনে কর্মরত ছিলেন। আজ শুক্রবার লক্ষ্মীপুর থেকে সিএনজিযোগে কয়েকজন ব্যক্তি হাজীগঞ্জ হয়ে ঢাকা যাওয়ার পথে রামগঞ্জ শহর ট্রাফিক পুলিশ বক্সের সামনে চা দোকানে চা পানরত অবস্থায় ছাত্রলীগ নেতা সাকিবকে দেখে এলোপাতাড়ি মারধর করে। এসময় স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ আবুল বাসার বলেন, সাকিব হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। পাশাপাশি লক্ষ্মীপুর সদরে বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২