প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৬:২৭ পি.এম
রামগঞ্জে জামাত নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সোমবার রাতে নেতৃবৃন্দ রামগঞ্জের বিভিন্ন পুজা মন্ডপে গিয়ে সার্বিক খোজখবর নেন ও সনাতনী সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানান।
জামাতে ইসলামীর রামগঞ্জ উপজেলা শাখার আমির ও লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসন হতে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার আমির এডভোকেট হাসান বান্না,সাবেক পৌর আমির ও উপজেলা নায়েবে আমির মাস্টার আবুল হোসেন, সূরা সদস্য মোঃ শাহাদাত হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লিটন সাহা সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তার রক্ষায় রামগঞ্জে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা ব্যাপী বিশেষ হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়াও গতবছর রোষ্টার ডিউটির মাধ্যমে স্বেচ্ছাসেবীরা মন্দিরের নিরাপত্তা রক্ষায় কাজ করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২