মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে রোববার সকাল ১১টায় উপজেলাস্থ শতাধিক মৎস্য চাষি, উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী মহলের অংশগ্রহণে উপজেলা চত্বরে বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফ উল্লাহ আস শামস এর সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাসেম, এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রনি কুমার দে, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে মৎস্য চাষে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৩জন মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮