প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ১২:৩১ পি.এম
রামগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।।

মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে।।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে- খাবার খাবো পুষ্টিগুনে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।
৯মে বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভার মধ্যদিয়ে এই পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হকের সভাপতিত্বে ও আরএমও ডাক্তার সাইফুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন-শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌস- রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন মানিক প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২