লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে চারতলা ভবনের উপর থেকে পিছলে পড়ে জান্নাত আক্তার( ৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে
জানা গেছে রামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজারের চারতলা ভবনের উপর থেকে গতকাল মঙ্গলবার পা পিছলে পড়ে জান্নাত (৪) মারাত্মক আহত হয় । আহতাবস্থায় প্রথমে তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়,অবস্থার অবনতি হওয়ায় ঐদিনই তাকে ঢাকায় পাঠানো হয়।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা পৌরসভার পশ্চিম বাজার সেলিম পোল্ট্রি ফার্মের চারতলা ভবনের সবচেয়ে উপরের তলায় ভাড়া থাকতেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারি জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি টিভি ফুটেজে দেখা গেছে মেয়েটি অসাবধানতাবশত খেলতে গিয়ে চার তলা থেকে পড়ে যায়। তবে এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় কোনো অভিযোগ করেন নি।
এদিকে শিশু জান্নাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮