মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা জননী পরিবহন নামের একটি বাস সম্পূর্ণ ভাবে আগুনে পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , বুধবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ বাসটার্মিনালে আকস্মিক বাসটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় বাসটার্মিনাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান,কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।ঘটনাটি কি নাশকতা না অন্য কিছু বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮