প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:৫১ পি.এম
রামগঞ্জে ই’য়া’বা’স’হ যুবদল ক’র্মী আ’টক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ পিস ইয়াবাসহ ফয়সাল হোসেন বাবলু (৩৮) নামের এক যুবদল কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ২টায় রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের ফকির মোহাম্মদ বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি টিম তাকে আটক করে । পরবর্তীতে তাকে রামগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে ৷ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারের প্রেরন করা হয়েছে।
বাবলু উপজেলার নান্দিয়ারা গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একজন সক্রিয় কর্মী দাবী করেছেন দলীয় লোকজন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান,বাবলুকে ৫৮ পিস ইয়াবা সহ সেনাবাহিনী আটক করে রামগঞ্জ থানায় সোপর্দ করে, পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২