প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৫, ৬:০৩ পি.এম
রামগঞ্জে আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও মৎস্যজীবিলিগেরর দুই নেতাকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
বুধবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রাম হতে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মোঃকামাল হোসেন (৪৫) ওরফে কামাল পন্ডিত ও চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন পাটোয়ারীকে(৪৩) গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী জানান এই দুইজনের অত্যাচারে মাছিমপুর নরকপুরীতে পরিনত হয়। তারা চাঁদাবাজি, ঘুস,শালিস বানিজ্য, লুটপাট, ভূমিদস্যুতা,এলাকার ভিন্ন মতের মানুষের উপর অত্যাচার,নির্যাতন,বালু উত্তোলন সহ এমন কোন কাজ নাই যে তারা করেনি।মোট কথা মানুষকে শান্তিতে ঘুমাতে দিতো না। ৫ ই আগস্টের পর হতে তারা গা ঢাকা দেয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, এদের নামে জুলাইয়ে ছাত্র হত্যা সহ রামগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২