রাবি প্রতিনিধি:
রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকার বাশার রোডে সেই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় বুধবার বিকেলে একটি মামলা হয়েছে। নগরীর বোয়ালিয়া মডেল থানায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের নির্যাতিতা ছাত্রী বাদী হয়ে মামলাটি করেছেন।
মঙ্গলবার সকালে টিউশনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। একই দিন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
লিখিত বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টায় টিউশনির উদ্দেশ্যে যাওয়ার সময় নগরীর টিকাপাড়া এলাকার বাশার রোডে এক অপরিচিত ব্যক্তি হঠাৎ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং গোপনাঙ্গ স্পর্শ করে।
ভুক্তভোগী ছাত্রী আরও জানান, যখন সে চিৎকার শুরু করে, তখন অপরিচিত লোকটি তাকে ছেড়ে চলে যায়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী ছাত্রী অভিযুক্তের শাস্তি দাবি করে নিজের নিরাপত্তা চায়।
ভিকটিম বলেন, “আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে সে স্থানীয় বলে মনে হয়। আমি স্পষ্টভাবে লোকটিকে চিনতে পারি নি।”
প্রক্টর অধ্যাপক আশাবুল হক বলেন, আমরা ইতোমধ্যে একজন সহকারী প্রক্টরকে ভুক্তভোগীকে সহায়তা করার নির্দেশ দিয়েছি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিকটিমের নিরাপত্তার কারনে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮