Dhaka , Tuesday, 10 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং নিরাপত্তার অঙ্গীকার: লালমনিরহাটে ৫ সহস্রাধিক আনসার-ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ শ্রীপুরে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতির বিএনপিতে যোগদান ৬ মাসেই অক্সিজেনের ভাঙা সেতু পুননির্মাণ করেছে চসিক:- মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান’র সমর্থনে সনাতনী র‍্যালি রংপুর বিভাগে নির্বাচন ঘিরে র‍্যাব ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে কড়া নিরাপত্তায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে এনসিটি ইস্যুতে শ্রমিকদের গ্রেফতার-নিপীড়নে উদ্বেগ পেশাজীবি পরিষদের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পার্টির বিশাল জনসভা ঝালকাঠি-১ আসনে হাতপাখার ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল বেগমগঞ্জে র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ঢাকা-১৯ আসনে জমজমাট লড়াই, ভোটের অপেক্ষায় ভোটাররা বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী মুন্নীর  উঠান বৈঠকে উন্নয়নের প্রতিশ্রুতি  ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী গণমিছিল  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের। রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি ঝুঁকিপূর্ণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে দুর্নীতির জায়গা থাকবে না; মাওঃ আবুল কালাম আজাদ পাইকগাছায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক রূপগঞ্জে নির্বাচনের হালচাল ভোটাররাই পাল্টে দিবেন নির্বাচনী সমীকরণ  রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রাবিতে ভোক্তা অধিকারের অভিযান – ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:59:21 pm, Wednesday, 7 September 2022
  • 219 বার পড়া হয়েছে

রাবিতে ভোক্তা অধিকারের অভিযান - ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০০৯ সালের আইন অনুযায়ী ৩৭ ও ৫১ ধারায় ৫ টি প্রতিষ্ঠান মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরের তিনটি খাবারের দোকানকে সাত হাজার টাকা ও লাইব্রেরি চত্ত্বরের (পশ্চিম পাশে) দু’টি স্টেশনারী দোকানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।

টুকিটাকি চত্বরের মনির, বাবু ও সুমনের খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার এবং পঁচা পেয়াজ ও আলু পাওয়ার অভিযোগে মনিরকে তিন হাজার, বাবু ও সুমনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। কেন্দ্রীয় লাইব্রেরি চত্ত্বরের পাশে ‘টুকিটাকি স্টেশনারী’-তে মেয়াদউত্তীর্ণ কিটক্যাট চকলেট পাওয়ায় দোকানের মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় লাইব্রেরি চত্ত্বরের ‘ফয়জুল এন্ড সন্স’ দোকানের মালিক ফয়জুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার দোকানেও মেয়াদউত্তীর্ণ কিটক্যট পাওয়া যায়। সেই সাথে কিছু বিদেশী পণ্য পাওয়া যায় যার মূল্য তালিকা এবং আমদানিকারকের নাম ছিল না।

অভিযানের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি খাবার হোটেল ও ২ টি স্টেশনারীতে অভিযান চালাই। এসময় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০০৯ সালের আইন অনুযায়ী ৩৭ ও ৫১ ধারায় ৫ টি প্রতিষ্ঠানের মালিককে ৩২০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এসব দোকানী মালিক ও সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যসম্মত খাবার পায়। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতের জন্যে এর আগেও ২০১৮ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালানো হয়েছিল। ভোক্তা অধিদপ্তরকে অভিযান চালানোর জন্য আমরা অবহিত করি। তারাও এ ব্যাপারে ইতিবাচক ছিলেন। অবশেষে আজকে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন

রাবিতে ভোক্তা অধিকারের অভিযান – ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার

আপডেট সময় : 05:59:21 pm, Wednesday, 7 September 2022