রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয় ভাবনা ও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এই সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির বলেন, 'বঙ্গবন্ধু শিক্ষা নিয়ে অনেক কাজ করে গেছেন। শিক্ষার অগ্রগতির জন্য দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরত-এ-খুদাকে প্রধান করে বঙ্গবন্ধু একটি শিক্ষা কমিশন গঠন করেন। শিক্ষা ব্যাবস্থার ক্ষেত্রে আজকের যে অধঃপতন, তার জন্যে আমরাই দায়ী। কাজেই শিক্ষা ব্যাবস্থাকে নিয়ে আমাদের বারবার কাজ করা উচিত। আইন সবার জন্য সমান। তবে আইনের রক্ষককেও আইনের যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমদের বিশ্ববিদ্যালয় গুলোতে উপাচার্যসহ নানা নীতিমালা আছে। সেগুলো সঠিকভাবে মেনে নিয়োগ কার্য করলে শিক্ষা ব্যবস্থার এমন পরিণতি হত না। এখন আমাদের সময় এসেছে কথা বলার। শুধু আত্মসমালোচনা নয়, আমাদেত আত্মশুদ্ধি করতে হবে।'
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বঙ্গবন্ধু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘এখন যদি শিক্ষকরা সারা বছর নির্বাচন করবে তবে পড়বে কখন আর গবেষণা করবে কখন? এখন যা অবস্থা হয়েছে বিশ^বিদ্যালয়ে শিক্ষকদের নির্বাচন হয় কিন্তু শিক্ষার্থীদের কোনো নির্বাচন হয় না। প্রত্যেকটি বিশ^বিদ্যালয় এখন অ-গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এটি বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয় না।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য দক্ষতা-শর্তাবলীর প্রয়োজন পড়ে কিন্তু উপাচার্য হবার জন্য কোনো দক্ষতার প্রয়োজন পড়ে না। বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই উপাচার্য, উপ-উপাচার্য হওয়া যায়। উপাচার্য এবং উপ-উপাচার্য হবার জন্য যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে।'
জনসংযোগ দপ্তরের প্রশাসক দিলীপ কুমার পান্ডের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নর্থ ব্যাঙ্গল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলামসহ প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮