রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে হাসিবুল ইসলাম (২৪) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। কারাদন্ডপ্রাপ্ত হাসিবুল ইসলাম উপজেলার বড়বড়িয়া গ্রামের আকতারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বড়বড়িয়া গ্রামে হাসিবুল ইসলাম নামে এক যুবক বাড়িতে প্রতিনিয়ত মাদক সেবন করেন এবং মাদক সেবনের টাকা না পেয়ে পরিবারের লোকজনের উপর অত্যচার করে আসছেন।
তার বাবা-মা’র এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানে হাসিবুল ইসলামকে আটক করে ঘটনার সত্যতা পাওয়ায় মাদক সেবনের অপরাধে হাসিবুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, এদিন দুপুরেই রাণীনগর থানা পুলিশ কারাদন্ডপ্রাপ্ত হাসিবুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮