প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১০:১০ পি.এম
রাজাপুরে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় স্থানীয় জনপ্রতিনিধি। রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মো. বাচ্চু, মো. কালাম, মোসাঃ মিতু ও মোসাঃ নূরজাহান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি পক্ষ নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২