
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ও তার পিতা ও ভাইয়ের বিরুদ্ধে মাছুম বিল্লাহ মৃধা ও তার ছেলে রমজান মৃধা’কে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার -২ অক্টোবর- দুপুরে উপজেলার বাইপাস মোড় সরকারি পুকুর এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলায় হাজী আব্দুল গনি মৃধার ছেলে মোঃ মাছুম বিল্লাহ মৃধা -৬৫- ও তার ছেলে মোঃ রমজান মৃধা -২৪- আহত হয়েছে। এ ঘটনায় বিকেলে মোঃ মাছুম বিল্লাহ রাজাপুর থানায় অভিযোগ দায়েরে করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়- বুধবার দুপুরে মাছুম বিল্লাহ তার পিতার জমিতে মিস্ত্রি দ্বারা কাজ করার সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী -৩২- তার ভাই মোঃ সোহাগ -৩৮- এবং পিতা মোঃ ফারুক হোসেন সহ ১০-১২ জন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রবেশ করে গালমন্দ শুরু করে। এর প্রতিবাদ করায় মাসুম বিল্লাহ ও তার ছেলে রমজানের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় মাছুম বিল্লাহ’র পাঞ্জাবীর পকেটে থাকা নগদ ৪৮, হাজার ৫’শত টাকা নিয়া যায় প্রতিপক্ষরা।
অভিযোগ অস্বিকার করে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বলেন- আমরা তাদের উপড়ে হামলা চালাইনি। তারা আমাদের উপড়ে হামলা চালিয়ে আমাদের ৪ জনকে আহত করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আমরা রাজাপুর থানায় অভিযোগ দিয়েছি।
রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই জসিম জানান, এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮