প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৯:১১ পি.এম
রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে চারটি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা দিতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৪৩নং দক্ষিণ পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির।
বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাডমিন্টন র্যাকেট, ব্যাডমিন্টন নেট, শাটলকক, ফুটবল, হ্যান্ডবল, ক্যারম বোর্ডসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম।
এছাড়া মো. আসাদুজ্জামান পনিরের ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এলাকার সাতজন অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে ফাইল, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে এসব শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
৪৩নং দক্ষিণ পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান বলেন, “ক্রীড়া সামগ্রী পাওয়ায় আমাদের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও বাড়বে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।”
মো. আসাদুজ্জামান পনির বলেন, “অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় যেন অর্থের কারণে বাধা না আসে, সে জন্য নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে ক্রীড়া পরিদপ্তরের কাছে আবেদন করেছি। ইতোমধ্যে চারটি বিদ্যালয় ক্রীড়া সামগ্রী পেয়েছে। বাকি তিনটি বিদ্যালয়ও ক্রীড়া সামগ্রী পাওয়ার পর সেগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।”
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ক্রীড়া সামগ্রী পাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়বে। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ আরও বাড়বে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২