প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:২২ পি.এম
রাজাপুরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন তালুকদার বাড়ি জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান।
দোয়া মাহফিলে রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিউর রহমান টুকু মৃধা, সরোয়ার তালুকদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২