মো. মেহেদী হাসান,
আজ ১০ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের উদ্যোগে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়।
সকাল ১০ টায় প্রশাসন ভবন থেকে টি শার্ট ও ডিম বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।ডিমে আছে প্রোটিন, প্রতিদিন একটি ডিম খান প্রতিপাদ্যকে সামনে রেখে ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে, ডীনস্ কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা ড.কে এম মোজাফফর হোসেনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড.এস এম কামরুজ্জামান। ড. এস এম কামরুজ্জামান বলেন বাংলাদেশ বিগত এক দশকে ডিমের উৎপাদন দ্বিগুন হয়েছে।ডিম সবচেয়ে কম দামে প্রাপ্ত সহজলভ্য আমিষের উৎস,তাই সকলের প্রতিদিন কমপক্ষে একটি করে ডিম খাওয়া উচিৎ।তিনি ডিমের বাজার ব্যবস্হাপনার উপর নজর বাড়ানোর তাগিদ দেন। বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মইজুর রহমান বলেন ডিম একটি পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ খাবার যা মনুষের খাবার তালিকায় থাকা অপরিহার্য, তিনি ডিমকে সুপারফুড হিসেবে অভিহিত করেন। সমাপ্তি বক্তব্যে ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর ড.মোজাফফর হোসেন বলেন ডিম অবশ্যই স্বাস্হ্যসম্মত উপায়ে রোগজীবাণু মুক্ত করে খেতে হবে, তাই সিদ্ধ ও ভাজি করে খেলে ডিমে থাকা অনুজীব নষ্ট হয়,যা স্বাস্থ্যের জন্য উপকারী।
এছাড়াও বক্তব্য রাখেন ফিসারীজ অনুষদ, জীব বিজ্ঞান অনুষদের অধিকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক প্রফেসর ড.সৈয়দ সরোয়ার জাহান, প্রফেসর ড.গোলবার হোসেন, প্রফেসর ড.আক্তারুল ইসলাম, প্রফেসর ড.শরিফুল ইসলাম, প্রফেসর ড.মামুনুর রশীদ, প্রফেসর ড.রাশেদা খাতুন, ড.হেমায়তুল ইসলাম আরিফ, মো.মেহেদী হাসান, মো.মাজহারুল ইসলাম, সহ বিভাগের শিক্ষার্থীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮