রাশেদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি,
মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব নন্দীউড়া ও ভুজবল গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে উদনা নদীর পানি বৃদ্ধি পেয়ে আশপাশের বসতবাড়ি, রাস্তাঘাট ও ধর্মীয় স্থাপনাসহ বিভিন্ন স্থাপনা পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ পানি বাড়তে থাকায় অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। কোথাও কোথাও ঘরের ভেতর পর্যন্ত পানি ঢুকে পড়েছে। ফলে খাবার পানি, যাতায়াত ও দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
এদিকে প্লাবিত হওয়ায় এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বাইরে যাতায়াত করতে নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে অনেককে।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত ত্রাণ সহায়তা, নিরাপদ পানি সরবরাহ এবং টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮