রাশেদ আহমদ, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি,
‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি রাজনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম মোক্তাদির বিল্লাহ। যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, মো. ছালেহ আহমদ, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, জুয়েল আহমদ ও রাশেদ আহমেদ।
সভাপতির বক্তব্যে ইউএনও বিপুল সিকদার বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টিচাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম মোক্তাদির বিল্লাহ বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন এবং নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। প্রাণিসম্পদের উন্নয়নে তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এ খাতে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮