বিজয় চৌধুরী, ঢাকা,
রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় বসতবাড়ি ও রিকশা গ্যারেজে হঠাৎ করে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় একঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, আগুন এখন সম্পূর্ণ নিভে গেছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে সৃষ্ট মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, একটি পিঠার দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন পাশের রিকশা গ্যারেজে ছড়িয়ে পড়ে। এতে গ্যারেজে থাকা প্রায় দেড়শত রিকশা পুড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বিপর্যয় থেকে এলাকা রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা মনে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮