প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৩, ৪:২৩ এ.এম
রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।।

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা হল রুমে ৯ই ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় মানবিক সংগঠন বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন জুনিয়র ব্লাড ফাউন্ডেশ ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন গাউছিয়া কমিটির যৌথ ব্যবস্হাপনায় শীতার্ত সাধারণ মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্তু বিতরণ করা হয়।
শীতবস্তু বিতরণ অনুষ্ঠানের পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি মাষ্টার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জমির হোসেন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি রাঙ্গুনিয়া দক্ষিণ মধ্যম শাখার সভাপতি নুর মোহাম্মদ মেম্বার।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ইকবাল হোসেন সিকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটি দক্ষিণ মধ্যম শাখার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরওয়ার, রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম।
চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসান সিকদার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য গোলজার হোসেন চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন গাউছিয়া কমিটির সহ সভাপতি মোজাম্মেল সিকদার মীর মোরশেদ আলম।
সাংগঠনিক সম্পাদক জসিম সিকদার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ শাহজালাল ইয়েমেনি হজ্জ কাফেলার পরিচালক মাওলানা সালাউদ্দিন নেজামি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন কোম্পানি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক মোজাম।
জুনিয়র ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্টাতা আব্দুল্লাহ আল মাহমুদ ইউনিয়ন গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বাবলু অর্থ সম্পাদক মোহাম্মদ গোলাম হায়দার দাওয়াতে খায়ের সম্পাদক আব্দুর সত্তার কাদেরী উপজেলা গাউছিয়া কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমিন মাওলানা কামাল উদ্দিন শাহাদাত হোসেন মুজিবুর রহমান।
আলোচনা অনুষ্ঠান শেষে চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বিভিন্ন জায়গা হতে আগত শীতার্ত গবিব অসহায় সাধারণ মানুষ ও এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২