Dhaka , Wednesday, 1 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি  নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ  হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন  লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন আগামী জুলাইয়ে শহীদ আনাস হলের নির্মাণাধীন ব্লক চালু, আবাসিকতার আগাম বিজ্ঞপ্তি রামুতে গভীর রাতে অভিযান চালিয়ে এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে আবারও যৌথ উচ্ছেদ অভিযান, আটক- ১১ লক্ষ্মীপুরে জ্বালানি সংকটে সেচ দিতে না পেরে দিশেহারা কৃষক রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত, আটজ-১১ রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, বন্ধুর হাত পায়ের রক কর্তন রূপগঞ্জে ছেলে ও ছেলের বউয়ের অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে ইয়াবা-মদ ও পিস্তলসহ দুইজন গ্রেপ্তার লক্ষ্মীপুরর ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার মির্জাপুরে আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় অবৈধ তেল মজুদে জরিমানা, ৪০০ লিটার জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক এ কে এম মমিনুল হক: প্রজ্ঞাপন জারি বুড়িমারীতে খাবারের সাথে বিষক্রিয়া: একই পরিবারের ৯ জনকে অচেতন করে সর্বস্ব লুট লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে এ কে এম মমিনুল হকের নিয়োগ; সবার দোয়া চাইলেন ছেলে জারিফ রংপুরে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা: র‍্যাবের জালে প্রধান দুই আসামি গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জঙ্গল সলিমপুরের প্রায় দেড় লাখ মানুষ জিম্মিদশা থেকে মুক্ত :- চট্টগ্রাম জেলা প্রশাসক

রংপুরে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা: র‍্যাবের জালে প্রধান দুই আসামি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:08:31 pm, Wednesday, 1 April 2026
  • 2 বার পড়া হয়েছে

চঞ্চল,

চাকরির প্রলোভন দেখিয়ে নেওয়া ১৭ লাখ টাকা ফেরত চাওয়ায় এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে আলোচিত মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সোমবার (৩০ মার্চ) দুপুরে র‍্যাব-১৩-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম নারীর কাছ থেকে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে মোট ১৭ লাখ টাকা হাতিয়ে নেয় মূল অভিযুক্ত মোঃ জাকির হোসেন (৩৫)। নির্দিষ্ট সময়ে চাকরি না হওয়ায় ভিকটিম তাঁর টাকা ফেরত চাইলে জাকির তাকে ভয়ভীতি দেখাতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুরে টাকা ফেরতের কথা বলে ভিকটিমকে নিজের ভাড়া বাসায় ডেকে নেয় জাকির। সেখানে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে সস্ত্রীক পালিয়ে যায় তারা।

এই নির্মম হত্যাকাণ্ডের পর গত ২ মার্চ রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গত ২৯ মার্চ রাতে পঞ্চগড় জেলার সদর থানাধীন টুনিরহাট এলাকায় এক যৌথ অভিযান চালায় র‍্যাব-১৩ (রংপুর ও নীলফামারী ক্যাম্প)। অভিযানে প্রধান আসামি মোঃ জাকির হোসেন এবং তাঁর স্ত্রী ও মামলার ২ নং আসামি মোছাঃ শিউলি বেগমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সামাজিক অপরাধ নির্মূলে র‍্যাবের এই কঠোর অবস্থান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

রংপুরে পাওনা টাকা চাওয়ায় নারীকে হত্যা: র‍্যাবের জালে প্রধান দুই আসামি

আপডেট সময় : 12:08:31 pm, Wednesday, 1 April 2026