আন্তর্জাতিক ডেস্ক,
যুক্তরাষ্ট্রের আসন্ন মিডটার্ম নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল গণনার সময়কে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, এ সময়কে কাজে লাগিয়ে ফলাফল নিয়ে বিভ্রান্তি ও ভুয়া তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে।
অনেক রাজ্যে ভোটগ্রহণের পর চূড়ান্ত ফল প্রকাশে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগে। সাবেক সরকারি কর্মকর্তাদের মতে, এই সময়টিতে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে ভোটারদের মধ্যে সন্দেহ তৈরি করার সুযোগ থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, মেইল-ইন ভোট নিয়ে আইনি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর নির্বাচনী ফলকে প্রভাবিত করার ক্ষেত্রে ভুয়া তথ্য ছড়ানো ও জনমনে বিভ্রান্তি তৈরির ঝুঁকি বাড়তে পারে।
এদিকে, ভোটার তালিকা যাচাই ও নির্বাচন নিরাপত্তা নিয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নিয়েও বিতর্ক রয়েছে। রাজ্য পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা সম্ভাব্য বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ঠেকাতে ভোটারদের সচেতন করার উদ্যোগ নিচ্ছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮