
মো. ইমরান হোসেন
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি ।।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন ,যারা গণতন্ত্র হত্যা করে , মানুষ গুম করে সেই দানবীয় শক্তিকে পরাজিত করতে হবে । যারা দেশ ও গণতন্ত্র ধ্বংস করেছে তারাই আমাদের শক্র । আমাদের সবার এই শত্রæকে দেশের স্বার্থে , জনগণের স্বার্থে রুখে দাঁড়াতে হবে । সবাইকে দায়িত্ববান হয়ে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে এই দানবীয় শক্তি নির্মূল করা যায় ।
মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন ।
মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন , গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করাই আওয়ামীলীগের মূল লক্ষ্য । গণতন্ত্রের জন্য এ দেশে সবচেয়ে বেশী অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া । তাকে ষঢ়যন্ত্র করে সাজা দেওয়া হয়েছে , যা আজ আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত ।
সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী ছাইয়্যেদুল আলম বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন , বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ , মো. বেনজির আহমেদ টিটু , সহ- শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খাঁন , সহ -স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু , কেন্দ্রীয় নেতা ওমর ফারুক সাফিন , মহানগর বিএনপির আহবায়ক সালাউদ্দিন সরকার , সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন , শাহ রিয়াজুল হান্নান , শাহজাহান ফকির , জেল যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ ।
গাজীপুর জেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনে দলীয় কাউন্সিলরদের ভোটে নির্বাচিতরা হলেন , সভাপতি পদে ফজলুল হক মিলন ( ভোট ৭০৬) , সাধারণ সম্পাদক পদে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার ( অব.) আ.শ.ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ( ভোট ৫৫৯) ।

























