সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মির্জাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
দিবসটি উপলক্ষে আজ দুপুর ১২টায় সদয়কৃষ্ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন সদ্য বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এ মহসিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ, শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক এস এম মহসিন,, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলীয়াজাজ খান রুবেল চৌধুরী, বাবুল বক্সী, ডিএম শওকত আকবর, সাইদুর রহমান খান সাঈদ,জুলহাস মিয়া, শফিকুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মিয়া, আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ,জসিম উদ্দিন খান , আলম মৃধা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যু্বদলের সভাপতি সম্পাদক উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দএ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮