প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ১:১৮ পি.এম
ম্যাডাম, আমার বই যত্নে রাখবেন’ রায়পুরের মরিয়মের আর ক্লাসে ফেরা হলো না

আব্দুর রহমান আয়ান
লক্ষ্মীপুরের রায়পুরের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল মরিয়ম আক্তার নিশা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনার ২০ দিন পর বুধবার -১২ ফেব্রুয়ারি- রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান শিশুটি। এর আগে রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকরা নিসাকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গেলে সে তার ম্যাডামকে -প্রধান শিক্ষিকা- উদ্দেশ্য করে বলেছিল, 'ম্যাডাম আমার বইগুলো ব্যাগের ভিতরেই আছে, একটু যত্ন করে রাখবেন।
কারণ, আমিতো ক্লাসে আসবো।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি সুমি বলেন, গেল ২২ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের ছাদে খেলাধুলা করছিল কয়েকজন শিক্ষার্থী। তারগুলো ১১ হাজার ভোল্টেজের হওয়ায় ওই তারের সংস্পর্শে মরিয়ম ও হাফসা নামে দুই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতিতে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানী ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মরিয়মের মৃত্যু হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২