প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৪, ১১:০৫ এ.এম
মৌলভীবাজার পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু।।

মৌলভীবাজার -জেলা- প্রতিনিধি।।
মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে হৃদয় আহমেদ -১৭- ও ছাদি মিয়া -১২- নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার -২০ জুন- সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই কিশোর হলেন, পশ্চিম শ্যামেরকোনা গ্রামের টাওয়ার রোডের জমির মিয়ার ছেলে হৃদয় ও পছন মিয়ার ছেলে ছাদি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- হারুনোর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কলাগাছের ভেলায় করে হৃদয় ও ছাদি তারা দুজন শ্যামেরকোনা এলাকার খেওয়াঘাট চলে যায়। সেখানে কলাগাছের ভেলা ভেঙ্গে গিয়ে ডুবে যায়। এই সময় তাঁরা দুজন সাঁতার কাটতে কাটতে ডুবে গিয়ে কিছু দূর ভেসে ওঠে। পরে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন- ধলাই নদী চৈত্রঘাট এলাকায় ভেঙ্গে চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার সময় আজ সকালে হৃদয় ও সাদি কলাগাছের ভেলা বানিয়ে ঘোরাঘুরি করছিল। খেওয়াঘাট তাদের কলাগাছের ভেলা ভেঙ্গে যায়। এসময় তারা দুজন পানিতে ডুবে মারা যায়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২