রাশেদ আহমেদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশ নেন।
সমাবেশ ও র্যালিকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন। এতে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এছাড়া জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের ভূমিকা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।
কর্মসূচিকে সফল করতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আবদুর রহিম রিপন যৌথভাবে জেলার সর্বস্তরের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। তাদের উপস্থিতিতে সমাবেশ ও র্যালি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে বিএনপির সাংগঠনিক শক্তি ও নেতাকর্মীদের ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও গণতান্ত্রিক ও সাংগঠনিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮