প্রিন্ট এর তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ১১:২৯ এ.এম
মোংলায় সশ্রস্ত্র বাহিনী দিবস উন্মক্ত বানৌজা গোমতি।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা গোমতি জনসাধারনের জন্য উন্মক্ত রাখা হয়েছে।
মঙ্গলবার-২১ নভেম্বর-বাংলাদেশ নৌবাহিনীর দিঘরাজ নৌ ঘাটিতে উন্মক্ত রাখা ) হয় বানৌজা গোমতি জাহাজটি। এর ফলে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ যুদ্ধ জাহাজটি দেখতে ভিড় জমান দিঘরাজ নৌঘাটিতে।
উপস্থিত দর্শনার্থীরা নৌবাহিনী দেওয়া নিয়ম-কানুন মেনে যুদ্ধজাহাজ বানৌজা গৌমতি পরিদর্শন করেন। এ সময় নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা দর্শনার্থীদের তাদের দায়িত্ব ও কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন।
আন্ত-বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা যায়, মোংলা ছাড়াও ঢাকা-চট্টগ্রাম-খুলনা-বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২