প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ৭:০১ এ.এম
মোংলায় নতুন বই দিয়ে শুরু বই উৎসব।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
মোংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।
সোমবার -১ জানুয়ারি-সকাল ১১ টায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।
এ সময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো: জিয়াদ হোসাইন ও শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২