প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৫৩ পি.এম
মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।।

স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার -২২ নভেম্বর- বিকেল ৩ টার দিকে মেহেরপুর শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন- মেহেরপুর জেলা আমির মাও. মো. তাজ উদ্দিন খান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন- কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস- কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আমির এ্যাড. রুহুল আমিন।
জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী মাও. কাজী রুহুল আমিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা শাখার সেক্রেটারী মো. ইকবাল হুসাইন- ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুস সালাম- গাংনী পৌর আমির আহসানুল হক- মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার- সদর উপজেলা আমির মাও. সোহেল রানা- গাংনী উপজেলা আমির ডা. রবিউল ইসলাম- জেলা নায়েবে আমির মাও. মাহবুব উল আলমসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. আজিজুল হক।
এসময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে সম্মেলন স্থল এক জনসমুদ্রে পরিণত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২