প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ৮:৫৭ এ.এম
মেহেরপাড়া বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে বিএনপির নৈরাজ্য হরতাল অবরোধ গাড়িতে আগুন দিয়ে মানুষ মারার প্রতিরোধে সাধারণ মানুষ কে সচেতন করতে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে চৌয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দানিছুর রহমান দানার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবদী থানা আওয়ামীলীগের সদস্য ফ আ সাঈদ হাসান কাজল মেহেরপাড়া ইউপি আওয়ামী যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সুরঞ্জিত সেনগুপ্ত যুগ্ন আহবায়ক আওয়ামী যুবলীগ ফিরোজ আহমেদ ইউপি সদস্য হাজী সেলিম মিয়া ইউপি সদস্য লিপি বেগম ছাত্রলীগ নেতা পুষ্প প্রমুখ। এ ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের বিজয়ের জন্য মেহেরপাড়া ইউনিয়নের ৭ ওয়ার্ডের জনগন কাজ করে যাবেন বলে সভায় আলোচনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২