
স্পোর্টস ডেস্ক,
ফুটবলের প্রায় সব বড় শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরের এক বিশেষ স্বীকৃতি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়।
মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ৬ অক্টোবর তার হাতে ডিগ্রিটি তুলে দেওয়ার কথা রয়েছে।
একই দিনে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী মেসির। বুয়েনস আইরেসের মনুমেন্টালে বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি মেসিকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন দূত হিসেবে উল্লেখ করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮