স্পোর্টস ডেস্ক,
আর মাত্র দুই দিন পর আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। তার বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরুর পরই শেষ হয়ে গেছে।
মেসির বিদায়ী ম্যাচ নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, এমনটাই হওয়ার কথা ছিল। তার ভাষায়, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সবগুলোই পূর্ণ হয়ে যেত।
স্কালোনি বলেন, মেসির বিদায়ী মুহূর্ত ঘিরে সবার মধ্যে উত্তেজনা রয়েছে। মনুমেন্টালে তার শেষ ম্যাচের অংশ হতে পারাকে তিনি নিজের জন্যও বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
মেসির উত্তরাধিকার নিয়েও কথা বলেন স্কালোনি। তার মতে, দলের প্রতি মেসির নিষ্ঠা, অনুশীলনে সময়নিষ্ঠা এবং প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুতির মানসিকতা সতীর্থদের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে।
স্কালোনি বলেন, আর্জেন্টিনা জাতীয় দল তার পথচলা অব্যাহত রাখবে। তবে মাঠে মেসির উপস্থিতি যে অনুভূতি তৈরি করে, সেটি অন্য কারও মধ্যে তিনি দেখেননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮