সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জহিরুল আলম। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদায়ী ইউএনও মো. খান সালমান হাবিব-এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
৩৭তম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা মির্জাপুরে যোগদানের আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ইউএনও হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নবনিযুক্ত ইউএনও জহিরুল আলমের নিজ জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
দায়িত্ব গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে নবাগত ইউএনও জহিরুল আলম জানান, মির্জাপুর উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে তিনি এগিয়ে যেতে চান। পূর্ববর্তী ইউএনও মো. খান সালমান হাবিব-এর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারের সামাজিক, অর্থনৈতিক ও জনসেবামূলক সকল কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮