সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি,
টাঙ্গাইলের মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (০৮ আগষ্ট ২৬) দুপুরের দিকে পৌর সদরের পুষ্টকামুরী পূর্ব পাড়া এলাকায় এক ছেলেকে এই হুইলচেয়ার দেওয়া হয়।
তথ্য মতে জানা যায়, অসহায় ছেলেটা দীর্ঘদিন ধরে পায়ে ভালভাবে হাটাচলা করতে পারছিল না। পরে তার এই কষ্টের বিষয় জানতে পেরে আর্ন এন্ড লিভ তার চলাচলের সুবিধার জন্য পাশে বাড়ান। আর্ন এন্ড লিভের প্রতিনিধিরা বাসায় গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসেন। এখন সে ওই হুইলচেয়ার হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছেন। তার সঙ্গে পরিবার পরিজন এবং আশেপাশের প্রতিবেশীরও খুশি হন। এরকম মানবিক কাজে পাশে থাকার জন্য ফাউন্ডেশনের প্রতি শুভকামনা জানিয়েছেন।
সে মির্জাপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব পাড়া এলাকার পিতা: সাইদুল এর ছেলে শাহাদত (১২)। অন্যদিকে স্থানীয় এলাকাবাসীর লোকজন এবং মির্জাপুর মডেল প্রেসক্লাব এর সেক্রেটারি সাংবাদিক মো. আবুসালেহ (সজীব) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমরা ইতিমধ্যে অসহায় দুস্থ পরিবারের মাঝে হুইলচেয়ার বিতরণ করে আসছি। ভবিষ্যতে এরকম পরিবারের মধ্যে তাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮