প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৮:০২ পি.এম
মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ ফিশিংবোট জব্দ

কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে সিমেন্ট এবং ওষুধসহ অন্যান্য দ্রব্য সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধুচক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। পরে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক সদর থানাধীন নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ফিশিংবোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১,১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ওষুধসহ পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিংবোট জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২