সৌমিক হাসান সিহাত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
মিথ্যা ও বানোয়াট মামলায় ৬ জনকে স্বাক্ষী দেয়ার প্রতিবাদে বাদীর বিরুদ্ধে নেত্রকোণার দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে বলা হয়, দুর্গাপুর সাংবাদিক সমিতির বহিস্কৃত সভাপতি কলি হাসান নেত্রকোণা দ্রুত বিচার আদালতে গত ০৫/০৩/২০২৬ ইং তারিখে দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিক সজীম শাইন,পলাশ সাহা ও মামুন রণবীরের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে একটি মামলা দায়ের করে। সি আর মামলা নং ৮(১) ২০২৬। মামলায় যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
এই মামলায় ৬ জনকে স্বাক্ষী দেয়া হয়েছে। স্বাক্ষীরা হলেন, রাজেশ গৌড়, সৈকত সরকার,মোরশেদ আলম,ডা. মো: আলী উসমান, মো: জালাল উদ্দিন এবং তরিকুল ইসলাম। তাদের মধ্যে রাজেশ গৌড়, সৈকত সরকার,মোরশেদ আলম,ডা. মো: আলী উসমান দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্য। মো: জালাল উদ্দিন সাংবাদিক সমিতির স্টাফ। তরিকুল ইসলাম দুর্গাপুরের স্থানীয় সাংবাদিক।
সংবাদ সম্মেলনে বলা হয়, কলি হাসান উক্ত মামলায় স্বাক্ষী করার বিষয়ে ৬ জনের কারো সাথেই কথা বলেনি, তাদের মতামত বা সম্মতি নেয়নি। সে তার ইচ্ছেমতো স্বাক্ষীগণের নাম দিয়েছে। পরবর্তীতে মামলার কপি হাতে পাওয়ার পর এই বিষয়টি স্বাক্ষীরা সকলে জানতে পেরেছেন। যেহেতু মামলায় উল্লেখিত বিষয়গুলো ভুয়া,বানোয়াট ও ভিত্তিহীন এবং স্বাক্ষীগণের অনুমতি ছাড়াই তাদের ওই মামলায় স্বাক্ষী করা হয়েছে তাই পুরো বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিক সমিতির সম্মানহানিকারক বলে প্রতীয়মান হয়েছে। এর পেছনে কলি হাসানের অসৎ ও দুরভিসন্ধিমূলক পরিকল্পনা রয়েছে, এমনটিই লক্ষ্য করা যাচ্ছে।
এই সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়গুলো আপনাদের অবগত করলাম এবং কলি হাসান কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলায় ৬ জনকে স্বাক্ষী দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮