চঞ্চল,
রংপুর জেলার মিঠাপুকুরের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার -১০ জুলাই- দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় অপহৃত ষোড়শী ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আপন মিয়া -২৩-। সে মিঠাপুকুর উপজেলার সংকরপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে বিভিন্ন সময় উত্যক্ত করত আপন। গত ২ জুন সে তার সহযোগীদের নিয়ে ভুক্তভোগীকে অপহরণ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মিঠাপুকুর থানায় মামলা করলে র্যাব তদন্তে নামে। মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-১৩ ও র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার পরিচালিত ওই অভিযানে প্রধান আসামি আপনকে গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী নুসরাত জাহানকে -১৬- উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভুক্তভোগীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮