এস এম রনি, স্টাফ রিপোর্টার,
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, ইন্সপেক্টর সাইফুল ইসলাম সবুজ, ডিআইও-১, ডিএসবি, এসআরবি, আনসার, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও বাজার এলাকায় নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় নির্দেশনা দেওয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮