
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
মানিকগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের জেলা শাখার উদ্যেগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মতবিনিময় সভায় মুজাম্মেল হক তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাখেন আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহীম- ফজলে হুদা বাবুল- শফিকুর রহমান- আবদুল্লাহ আল নাঈম- কৃষিবিদ রাজিবুল হাসান প্রমুখ। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন মাসুদুর রহমান।
সভায় বক্তারা বলেন, গনতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের ধারাবাহিক মতবিনিময় সভা অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮