এস এম রনি, স্টাফ রিপোর্টার,
মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকাসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন আচরণের ওপর নিয়মিত নজর রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবজ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮