চঞ্চল,
আর্তমানবতার সেবা, বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’। গতকাল সোমবার (০৬ এপ্রিল) রাজধানীর গুলশানে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোজাফফর আহমেদকে সভাপতি করে শক্তিশালী উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান শিব্বির মাহমুদ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মানবাধিকার কর্মী এবং সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের (RONPAB) সভাপতি কাজী আওলাদ হোসেন।
ইতালির ভেনিসে আন্তর্জাতিক সদর দপ্তর সমৃদ্ধ এই সংস্থাটি জাতিসংঘের মানবাধিকার সনদ অনুসরণ করে কাজ করবে। প্রবাসীদের আইনি সহায়তা প্রদান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং শরণার্থী সংকট নিরসনে বিশেষ ভূমিকা রাখাই সংস্থাটির মূল লক্ষ্য।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশনের সদস্য পিয়ার জর্জ কারেন্সি, এডভোকেট লুডোভিকা বাস্তরী, ব্যারিস্টার শারমিন তাবাসসুম মাহমুদ, মাহবুব মোল্লা সোহাগ, সরদার সাইদুল করিম এবং লুৎফর রহমান হিমুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ- সভাপতি পদে রয়েছেন সাইফুল ইসলাম খান ফয়সাল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সরোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল হাসান পলাশ, প্রচার সম্পাদক: কাজী আশিকুর রহমান।
এছাড়াও কমিটিতে রাশেদুল ইসলাম, এরশাদ হোসেন চৌধুরী এবং সিকদার বিপ্লবসহ আরও অনেকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
সংস্থাটির সাধারণ সম্পাদক কাজী আওলাদ হোসেন বলেন, "দেশ ও বিদেশের মাটিতে মানুষ এবং মানবতার সেবা করাই আমাদের মূল ব্রত। এই কমিটি সব সময় মজলুমের পাশে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮