কাজল খান, মাদারীপুর,
মাদারীপুরে বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনার কর্মসুচির আওতায় উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিবা সাবাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মাদারীপুর ২ আসনের সাংসদ সদস্য মো: জাহান্দার আলী মিয়া এম,পি
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. রহিমা খাতুন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার প্রমুখ।
এ সময় মাদারীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার ১ হাজার ১০০ জনের প্রতিজনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ,১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮