কাজল খান, মাদারীপুর:
মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে ৭হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ৩ লাখ ২হাজার ৮০ টাকা ও ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল রাত দেরটার সময় মাদারীপুরের চরমুগুরীয়ায় চরখাগদি এলাকার আকতার তালুকদারের বাড়িতে অভিযান চলিয়ে তার বসত ঘর থেকে ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক মাদক কারবারি আকতার তালুকদারসহ তার দুই সহযোগীকে আটক করে যৌথ বাহিনী।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, মাদারীপুর পৌর এলাকার চরমুগুরীয়ার চরখাগদি এলাকার আকতার তালুকদার দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যাবসা চালিয়ে যাচ্ছিল চরমুগুরীয়া সহ আশেপাশের এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টার সময় সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদ এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চরখাগদি এলাকার আকতার তালুকদারের বাড়ি ঘেরাও করে ফেলে। প্রায় সাড়ে ৩ ঘন্টা অভিযান চালিয়ে আকতা তালুকদারের বসত ঘরের মধ্যে ইষ্টিলের আলমারি থেকে ও বাড়ির ছাদসহ বিভিন্ন যায়গা তেকে ৭হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেসময় নগদ ৩ লাক ২ হাজার ৮০ টাক, ১০টি মোবাইল ফোন, একটি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ও মানিব্যাগ উদ্ধার করে যৌথ বাহিনী। এসময় মাদক ব্যবসায়ী আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। দুই সহযোগী হলো একঐ এলাকার
মৃত মোদারেস খানের ছেলে মোঃ সোহাগ (২৭) ও
পিতা- মৃত মান্নান বেপারির ছেলে মোঃ ইমন বেপারি (২৯)।
সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আকতার তালুকদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টকা ও ১০টি মোবাইল ফোন উদ্দার করেছি। এঘটনায় মাদক ব্যবসায়ী আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আকতার তালুকদার তার সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধার করা মাদক ও টাকাসহ গ্রেফতারকৃত আসামীদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে। এব্যাপারে মাদক বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
আগামীতে আামাদের মাদকবিরোধী যৌথ অভিযান চলমান থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮