কাজল খান,
মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের মেরামতের কাজ শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় সড়কের কাজ শুরু হলে এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।
জানা যায়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার ফেরদাউস জমাদ্দারের বাড়ি থেকে সরদারকান্দি পর্যন্ত সড়কের দুরুত্ব ৩ কিলোমিটার। এই সড়ক দিয়ে প্রতিদিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। অথচ, ইটভাটার কাজে প্রতিনিয়ত ব্যবহৃত মাহিন্দ্র ও ট্রাক-পিকআপের কারনে পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে চলে যানবাহন। পাঁয়ে হেঁটে চলাচল করাও অস্বস্তিকর হয়ে পড়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়ে চরম বিড়ম্বনায়। বিষয়টি নজরে আসলে ব্যক্তিগত বরাদ্দ থেকে আড়াই লাখ টাকা দেয় মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন হেরিন খান। এরপর পরই সড়ক সংস্থারের কাজ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ইট ও বালু দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে। এরমাধ্যমে ছোট যানবাহন চলাচলের উপযোগি হবে। আগামীতে বৃহৎ আকারে প্রকল্পের মাধ্যমে পুরো সড়কের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না। প্রাথমিক পর্যায়ে সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন হেরিন খান-এর দেয়া বরাদ্দে কাজ শুরু হয়েছে। তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে এলাকাবাসী। আমরা চাই পুরো সড়ক উন্নতমানের কার্যক্রমের মাধ্যমে যান চলাচলের উপযোগী করা হোক। তাহলে এখানকার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।
মাদারীপুর সদর উপজেলা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন জানান, সড়কটির জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কার্যক্রম চলমান। এটি বাস্তবায়ন হলে ওই এলাকার মানুষের আর কোন কষ্ট থাকবে না।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, পাঁচখোলা ইউনিয়ননের জাজিরা গ্রামের সড়কের বেহাল অবস্থা নিয়ে এর আগে একাধিকবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সড়কটি পুরোপুরি সংস্কার করার জন্য তরিৎগতিতে কাজ এগিয়ে যাচ্ছে। বরাদ্দ পেলেই শুরু হবে এর কার্যক্রম।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮