মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর শহরের পুরান বাজারে সিগারেটের কৃত্রিম মজুদ- ক্রয় বিক্রয় রসিদ দেখাতে না পারায় এবং সারের
দোকানে সিগারেট বিক্রির অভিযোগ দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময়ে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার
টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল
ফেরদৌস।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়- শহরের পুরান বাজারে পাইকারি ব্যবসায়ী মনির স্টোর সিগারেটের কৃত্রিম
মজুদ করছে এবং সিগারেট বিক্রির ক্রয় বিক্রয় রসিদ দেখাতে না পারার কারণে মনির স্টোরকে ১০ হাজার
টাকা জরিমানা করা হয়। এদিকে শওকত স্টোরে কীটনাশক সারের ডিলার হলেও সিগারেট বিক্রির অভিযোগে ৮
হাজার টাকা জরিমানা করেন। পরে উভয় ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয় পরবর্তীতে এই ধরনের কাজ আর
যেন না করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান- এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ
বাজারে কেউ কৃত্রিম সংকটের চেষ্টা করলে ভোক্তা অধিকার তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮