নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আবুল কাশেম (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় টেকনাফ উপজেলার কান্জরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আবুল কাশেম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া বটতলী এলাকার বাসিন্দা।
সোমবার (২৭ জুলাই) র্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ২০১৮ সালে সিএমপি কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮