ফারহান ইসলাম, হিলি ও পাঁচবিবি প্রতিনিধি,
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে দরগা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আয়োজিত সমাবেশে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
দুই নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, মাদক ও অনলাইন জুয়া ব্যক্তি পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তরুণ প্রজন্মকে এসবের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পুলিশ ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এলাকায় মাদক কারবারি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ওসি। পাশাপাশি মাদক ও জুয়া প্রতিরোধের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮